Showing posts with label miftah zaman. Show all posts
Showing posts with label miftah zaman. Show all posts

Wednesday, November 14, 2012

অতঃপর - মিফতাহ্ জামান

যদি শেষ দেখায় এই হাত ধরে
ওই চোখ জলে ভরে
যদি বাঁচতে ইচ্ছে হয় আরো কিছুক্ষন
তবে রেখ না অভিমান মনে অকারন
মমতা যদি বা গড়ে ওঠে
যদি চেনা টানে মন ছোটে
তবে দাও গেঁথে এ বেলায় অদেখা বাধন
ছুঁয়ে যাওয়ার ই অনুরোধে করো না বারন

এনেছি তোমার অনেক শখের সেই মিষ্টি উপহার
আঙুলের ছোট ছোট আদরে নাওনা শেষবার
কাজলের দীঘি ছুঁয়েই বুঝি এত মায়ার কারন
বুঝলনা শুধু এই অবাক ভুবন
বুঝলোনা শুধু এই অবাক ভুবন
দুটি হৃদয়ের সেই কখোপকথন

এ রাতের আকাশে নেই কথাও আজ কথা সান্ত্বনার
আগামী ভোরে এ আমাকে দেখবেনা তুমি আর
তবু কপালের এ কালো টিপ দেখবে চেয়ে যখন
ভেবো যত দূরে থাকি করব স্মরণ
ভালোবাসা রয়ে যাবে আগের মতন

Saturday, April 28, 2012

অদ্বিতীয়া–মিফতাহ জামান

এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখি না,
এক আকাশেরই নিযুত তারা
এ আলোয় তোমায় টানে না।
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

কত চেয়েছি কতভাবে ডেকেছি মিনতি ভরা চোখেরই ভাষায়,
কিছু খুঁজিনি শুধু তোমাকে ভেবে
আমি আসক্ত তোমার নেশায়।
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

তোমার সাথে আমারই বসবাস বন্দী শুধু গানেরই খাতায়,
যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে
তুমি ঘুমন্ত পাতায় পাতায়।
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেত
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম,
মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মত ঝরিয়ে দিতাম।

Monday, January 9, 2012

অবেলায়-মিফতাহ জামান

তুমি এসেছিলে আমারই কাছে ভালবাসবে বলে,
বুঝতে পারিনি আমি,
বুঝতে দাওনি তুমি,
নিরবে চেয়েছিলে আমার চোখের পানে…
বুঝিনি আমি।

যখন তুমি গান গেয়ে ছিলে আপন করে মোরে ডেকেছিলে,
আমি তখন কোন নেশার টানে,
তোমায় ফেলে অনেক দূরে,
তুমি শুধু হেসেছিলে সব ব্যাথা আড়াল করে…
বুঝিনি আমি।

এখন আমি একা বসে,
আমায় রেখে তুমি গেছো চলে,
কোথায় আজ হারালে তুমি,
আগে তোমায় কেনো বুঝিনি আমি…

বুঝিনি আমি, বুঝিনি আমি…

Tuesday, January 3, 2012

অবশেষে-মিফতাহ জামান

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়,
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

ব্যাথা ভরা এ মনে লাল গালিচায়
ঝরবে সুখের ফুল তোমারই পুজায়,
ভাঙবে তুমি ভুলের কপাল ভালবাসার মায়ায়।

কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারেবার,
আনবে তুমি রঙের দিশা স্বপ্ন গড়া ধরায়।

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়,
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন,
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন,
রাঙ্গালে তুমি ধূসর ভূবন ভালবাসার ছোঁয়ায়।

Friday, December 23, 2011

অনুভবে সে–মিফতাহ জামান

একদিন বৃষ্টি ভেজা একলা সাঁঝে,
এ গাংচিল মন আমার ভেসে যায় কোন সুদূরে,
ফেরানো যায়না তাকে দিগন্তের বুক চিড়ে,
সেই আমি নেই যেনো আমারি মাঝে,

হারাই যেন তোমাতে।

জল সিক্ত বাতাসের ঢেউয়ে ঢেউয়ে মেলে পাখা,
শোনাবো এবার আমি আমার মনের গল্পকথা।
ঘোরের খেলা ফুরাবে নাকি আরো দীঘল হবে রাত
এ চোখ মেলে দেখবো কি আমি মেহেদী রাঙানো হাত?

সোঁদা মাটির গন্ধখানি বড়ই আজব নাকি,
কল্পনার এই সময়টুকু সত্যি বড়ই দামি,
রাতের শেষে কাটবে যখন কল্পবীণার সে সূর
আমি যেন জানবো আবার তুমি রয়েছ তখন বহুদূর।

বহুদূর…


Wednesday, December 21, 2011

শিহরন–মিফতাহ জামান

সংশয়ে এ মন দোলে, দিন কাটে তোমায় ভেবে,
ভাবি মনে মনে কোন শুভ লগনে দেখবো তোমাকে আবার কখন।
আমার এই দুচোখের তারায়, স্বপ্ন হয়ে তুমি ভাসো,
ডাকছি এইতো আমি, শুনছো নাকি তুমি এইতো আমি ফিরে দেখ।
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।
আমার দু নয়ন জুড়ে সারাটাক্ষণ কেনো যে এখন,
থাকে শুধু তোমার স্বপন, সারাটাক্ষণ ভিরু এ মন করে কেমন।

তুমি আছো মিশে আমাতে, ভাবনাতে, প্রতিবেলায়,
আমি খুজি যে তোমারে, আলো আঁধারে তারার মেলায়।
বল তুমিও কি কখনো খুঁজেছ এ আমাকে,
নিশিরাতে, জোছনাতে তুমিও কি খুজেছিলে আমাকে?
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।

তোমায় নিয়ে স্বপ্নগুলো এলোমেলো আমায় ভাবায়,
তোমার হাসি, চোখের পানি কেনো যে আমায় হাসায়-কাঁদায়!
চল নামি দূরের পথে একসাথে দুজনায়,
ছায়া সাথী হও আমার ভালবাসার পথচলায়।
আজ হঠাৎ কেন প্রানে অকারণে এ শিহরণ!
জানিনা তো কী হলো এমন যে ভালো লাগে না কোন কিছুই এখন।

Sunday, December 18, 2011

প্রাপ্তিশুন্য - মিফতাহ জামান

চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাঁই,
নিটোল জোছনাতে এলাম যে তাই,
এইটুকু যেনো পাই, এইটুকু যেনো পাই।

কালো মেঘের দল এলো অবেলায়,
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়,
মোর শেষ জোছনাটুকু নিলো বিদায়।

আমি হেঁটেছি অনেক দূরের পথে, ভিজবো বলে বরষায়,
ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরেই, এসেছিলাম কুয়াশায়,
প্রখর রোদের আলোর খেলায় সেই কুয়াশাও করলো নিঃস্ব আমায়।

কালো মেঘের দল এলো অবেলায়,
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়,
মোর শেষ জোছনাটুকু নিলো বিদায়।

হাঁ এভাবেই হয়ে গেল আমার সব ইচ্ছেগুলোর অপচয়,
কে জানে কী কারণ ছিল পেছনে, দিয়ে গেল পরাজয়,
কেন যে শুধু আমার বেলায়, সব কিছু ক্ষয়ে ক্ষয়ে যায়  যেদিকে আমি দুহাত বাড়াই,
যেদিকে আমি দুহাত বাড়াই।

কালো মেঘের দল এলো অবেলায়,
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়,
মোর শেষ জোছনাটুকু নিলো বিদায়।