Showing posts with label তরুণ ব্যানার্জী. Show all posts
Showing posts with label তরুণ ব্যানার্জী. Show all posts

Friday, December 1, 2017

বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম - তরুণ ব্যানার্জী

বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম
চাঁদমুখ দেখে কলঙ্ক হোক না তাও এসেছিলাম
বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম

কোয়েল বসন্তে না গেয়ে গান থাকতে পারে কি
কোয়েল বসন্তে না গেয়ে গান থাকতে পারে কি
শুনলে নূপুর বাঁশিকে নীরব রাখতে পারে কি
যৌবন হল সাগর তারি দোলায় ভেসেছিয়ালাম
যৌবন হল সাগর তারি দোলায় ভেসেছিয়ালাম
বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম

এই প্রেমের ফুল যদি চাই, কাঁটাকে আর ভয় কি পাই
এই প্রেমের ফুল যদি চাই, কাঁটাকে আর ভয় কি পাই
তোমরা মিথ্যে যাকে ভাবছো তাকে সত্যি করে যাই
     সত্যি করে যাই
যায় যা হারিয়ে আর কখনো ফিরবে না সে তো
যদি যায় তরী ডুবে তীরে আর ভীড়বে না সে তো
আমি কান্নাকে ভালোবেসে সেদিন হেসেছিলাম
আমি কান্নাকে ভালোবেসে সেইদিন হেসেছিলাম

বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম
চাঁদমুখ দেখে কলঙ্ক হোক না তাও এসেছিলাম
বদনাম হবে জেনেও ভালবেসেছিলাম